ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ২০:৩৩
ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৪ মার্চ )ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
গত শনিবার ইরানে আমেরিকা ও ইসরাইল যৌথ হামলা জালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হন।
জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।
সূত্র: আলজাজিরা

