নিজ ঘর থেকে মৎসজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ঘর থেকে মৎসজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১:৩৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ ঘরে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত. আবুল বাশারের ছেলে।

স্থানীয়রা জানান, আদনান বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি বিয়েও করেননি। প্রায় সময় তিনি মাদকসেবন করে বিভিন্ন স্থানে পড়ে থাকতেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে খবর পেয়ে আদনান ইব্রাহীমের নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে থানা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার পরিবার জানিয়েছে, আদনান ইব্রাহীম মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। কয়েকদিন ভালো ছিলেন। গত রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকতে দেখেছেন পরিবারের লোকজন। ভোরে ঘরের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখেন তারা।

এরপর থানায় খবর দেয়া হয়।’তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আদনান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading