৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৮:৫৫

যুদ্ধ কবলিত ইরানে গত ৫ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেটব্লক বলেছে, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত ১২০ ঘণ্টা (৫ দিন) ধরে দেশজুড়ে প্রায় বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। ইরানের মাত্র ১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলেও উল্লেখ করা হয়েছে নেটব্লকের বার্তায়।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে ইরানে। ইতোমধ্যে এ যুদ্ধে নিহত হয়েছেন প্রায় ১ হাজার মানুষ এবং আহত হয়েছেন ৫ হাজারের অধিক।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading