ইফতারে স্বাস্থ্যকর রাশিয়ান সালাদ

ইফতারে স্বাস্থ্যকর রাশিয়ান সালাদ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ০৮:৫০

রোজ রোজ ইফতারে ভাজাপোড়া খাওয়ার অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয়। এতে নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। ইফতারে বানিয়ে ফেলতে পারেন ভিনদেশী পদ রাশিয়ান সালাদ। কীভাবে তৈরি করবেন জানুন রেসিপি-

উপকরণ: মেয়নেজ, ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়ো, ব্রাউন সুগার, লবণ, সেদ্ধ সেদ্ধ ডিম।

সবজির মধ্যে লাগবে সেদ্ধ আলু, গাজর, মটরশুঁটি।

ফল হিসেবে নিতে পারেন আপেল, আঙুর, আনারস, কলা।

প্রণালি: এক কাপ মেয়নেজের সঙ্গে ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে ফ্লাফি বানিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করা আলু, গাজর কিউব করে কেটে নিতে হবে। মিশিয়ে নিতে হবে মটরশুঁটিগুলোও। আপেল, আঙুর, আনারস, কলা কিউব করে কেটে নিতে হবে। এতে ছড়িয়ে দিতে হবে কিছুটা লেবুর রস। এতে ফলের রং অটুট থাকবে।

দুটো ডিম সেদ্ধ করে কিউব করে কেটে নিতে হবে। সবশেষে আগেই বানিয়ে রাখা ফ্লাফির সঙ্গে কেটে রাখা ফল, সবজি ও ডিম মিশিয়ে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। ব্যাস, সহজে তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading