মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২

মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২
AT SEA- OCTOBER 1: In this handout provided by the U.S. Navy, The From front to back, the USS Gerald R. Ford (CVN 78), Royal Moroccan Navy FREMM multipurpose frigate Mohammed VI (701), and Military Sealift Command fast combat support ship USNS Supply (T-AOE 6), steam in formation while transiting the Strait of Gibraltar, on October 1, 2025. Carrier Strike Group 12 is on a scheduled deployment in the U.S. 6th Fleet area of operation to support the warfighting effectiveness, lethality and readiness of U.S. Naval Forces, Europe-Africa, and defend U.S., Allied and partner interest in the region. (Photo by Alyssa Joy/U.S. Navy via Getty Images)


উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার(১২ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫

আমেরিকার বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) আমেরিকার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে দাবি করে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যমআল জাজিরা।


মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’। জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে।

রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading