আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের সুখবর দিল সরকার

আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের সুখবর দিল সরকার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ মার্চ, ২০২৬, আপডেট ২১:০০

ইরান-ইসরাইল ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

শনিবার (১৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে হবে।

এরই মধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading