নারীদের নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলো বিসিবি

নারীদের নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলো বিসিবি


উত্তরদক্ষিণ। শনিবার (১৪ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৩০

নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে আগামী ৫ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা।


এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। সব মিলিয়ে ১১২ জন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন এই প্রতিযোগিতায়। পুরো টুর্নামেন্টের জন্য অংশগ্রহণকারী সব খেলোয়াড়রা পাবেন ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি। 

টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও কেচিং স্টাফদের থাকার ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচ ও বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও দেওয়া হবে পুরস্কার। 

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। কিন্তু স্পন্সরদের তেমন একটা আগ্রহ না থাকার কারণে ও তৃতীয় ফ্র্যাঞ্চাইজি না পাওয়ায় টুর্নামেন্টটি স্থগিত করেছে বোর্ড। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে হবে নারী বিপিএলের প্রথম আসর। নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ। তার আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানও। আর ফাইনাল ম্যাচ হবে ২১ জুলাই, মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading