রাতেই বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

রাতেই বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট :০০

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাত ১০টায় রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (১৫ মার্চ) সংগঠনটির ফেসবুক পেজ থেকে এক বার্তার মাধ্যমে এই কর্মসূচি জানানো হয়।

এর আগে, গত ৮ মার্চ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ পুলিশ।

উত্তর ২৪ পরগনার বনগাঁও সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা তাদের আটক করে।

এছাড়া আসামিদের মেঘালয় সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে সহায়তাকারী ফিলিপ সাংমাকেও গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading