লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫০

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ২২:০০

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ যত বাড়ছে, লেবাননে লাশের মিছিল ততই দীর্ঘ হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দোসরা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫০ জনে।

মূলত হিজবুল্লাহ কর্তৃক ইসরায়েলি ভূখণ্ডে রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই জোরালো অভিযান শুরু করে তেল আবিব। এরপর থেকে লেবাননের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের এই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, টানা হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলসহ বেশ কিছু এলাকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading