জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে।
নামাজ শেষে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এ আয়োজন তার সরকারি বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।এদিকে দলটির শীর্ষ নেতারাও দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করবেন।
জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়িতে এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনায়, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ইউডি/এআর

