চাঁদ দেখার পরও মধ্যপ্রাচ্যে হচ্ছে ৩০ রোজা; কারণ কী?

চাঁদ দেখার পরও মধ্যপ্রাচ্যে হচ্ছে ৩০ রোজা; কারণ কী?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১০:৫০

চলতি বছরের রমজান মাস ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ২৯তম রমজানে (বৃহস্পতিবার) সকালে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখা গেলেও, দেশগুলো শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

চাঁদ দেখার পরেও কেন ৩০ রোজা পূর্ণ করা হচ্ছে—তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আজ বৃহস্পতিবার (২৯ রমজান) ভোরে বা সকালে আকাশের এক কোণে শাওয়ালের নতুন চাঁদ দেখা গিয়েছিল।কিন্তু মহাজাগতিক নিয়মে সেই চাঁদটি অত্যন্ত ক্ষণস্থায়ী ছিল।

সূর্যাস্তের সময় যখন সাধারণত আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা হয়, তখন ওই চাঁদটি দিগন্তের নিচে চলে যাবে বা সূর্যের প্রখর আলোয় অদৃশ্য হয়ে যাবে।অর্থাৎ, সূর্যাস্তের পর খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই।

ইসলামী শরিয়ত এবং হিজরি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী, ঈদের ঘোষণা দেওয়ার জন্য সূর্যাস্তের পর চাঁদ দেখা যাওয়া বা চাঁদের উপস্থিতি নিশ্চিত হওয়া আবশ্যক।

যেহেতু বৃহস্পতিবার সকালে চাঁদ দেখা গেলেও সূর্যাস্তের সময় তা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই, তাই আজ চাঁদ দেখার দিন হিসেবে গণ্য হচ্ছে না।

এই কারণেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে যে, বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ করা হবে এবং শুক্রবার (২০ মার্চ) মহাসম্মানে ঈদুল ফিতর উদযাপিত হবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের কক্ষপথ এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে মাঝেমধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ সকালে চাঁদটি দিগন্তের উপরে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা সূর্যের খুব কাছাকাছি চলে আসায় এবং সূর্যাস্তের আগেই অস্ত যাওয়ায় সন্ধ্যায় তা আর দেখার সুযোগ থাকছে না। ফলে ধর্মীয় বিধি মোতাবেক মাস পূর্ণ করার বিকল্প নেই।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading