সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১৬:০০
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্তের জন্য ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে।
অন্যান্য সদস্যরা হলেন- নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএর পরিচালক এস এম শাহেদ রেজা, সদরঘাটের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা ও সহকারী সচিব মো. মেহেদী হাসান।
ইউডি/এআর

