ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আমেরিকা: প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আমেরিকা: প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

উত্তরদক্ষিণবৃহস্পতিবার (১৯ মার্চ) ২০২৬, আপডেট ২২:৪০

ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ নিয়ে আমেরিকা পরিকল্পনাতেই আছে এবং লক্ষ্যের দিকে অগ্রসর রয়েছে।


তবে সংঘাত কখন শেষ হতে পারে—তার সুনির্দিষ্ট সময়সীমা তিনি দিতে চাননি। আরও স্পষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না। খবর বিবিসির

তিনি ইরানে আমেরিকার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন, এর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা, এবং ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

তিনি বলেন, এখন পর্যন্ত আমেরিকা ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এবং আমরা কী লক্ষ্যবস্তুতে আঘাত করছি এবং কেন করছি, সে বিষয়ে আরও নির্দিষ্ট ধারণা নিয়ে কাজ করছে সেনারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading