আমেরিকার জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি

আমেরিকার জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি

উত্তরদক্ষিণবৃহস্পতিবার (১৯ মার্চ) ২০২৬, আপডেট ২৩:২০

যেসব দেশ আমেরিকার জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের মধ্যে পাকিস্তানও অন্যতম বলে মন্তব্য করেছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড বুধবার ওই মন্তব্য করেছেন।

বুধবার মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির বৈঠকে ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন উপস্থাপন করেন তুলসি গ্যাবার্ড। সেখানে বিশ্বের কয়েকটি দেশ আমেরিকার জন্য ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি হয়ে উঠছে বলে জানান তিনি।

বৈঠকে তুলসি গ্যাবার্ড বলেন, পাকিস্তান ছাড়াও ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া সক্রিয়ভাবে পরমাণু ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ ব্যবস্থা তৈরি করছে। এসব ক্ষেপণাস্ত্র আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে সতর্ক করে দেন তিনি।

মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে গ্যাবার্ড বলেন, ইসলামাবাদের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা আমেরিকার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তিনি বলেন, ‌‌‘‘রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বিভিন্ন ধরনের উন্নত ও প্রথাগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে; যা আমাদের মাতৃভূমিকে তাদের নাগালে নিয়ে এসেছে।’’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading