ঈদে পাঁচ সিনেমা: প্রেক্ষাগৃহে এগিয়ে শাকিব, মাল্টিপ্লেক্সে কি?

ঈদে পাঁচ সিনেমা: প্রেক্ষাগৃহে এগিয়ে শাকিব, মাল্টিপ্লেক্সে কি?

উত্তরদক্ষিণ শনিবার (২১ মার্চ) ২০২৬, আপডেট ১৫:৩০

এবারের ঈদে প্রেক্ষাগৃহের লড়াইয়ে নামছে পাঁচটি সিনেমা। সাহিত্যনির্ভর, নারীকেন্দ্রিক, থ্রিলার, ভায়োলেন্স, বাণিজ্যিক বিভিন্ন ঘরানার গল্পে সাজানো হয়েছে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলো।

প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীর ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং একগুচ্ছ অভিনয়শিল্পীর ‘বনলতা এক্সপ্রেস’।

পাঁচটির অর্ধেক সিনেমাই এবার মাল্টিপ্লেক্সকেন্দ্রিক। অন্য ঈদের মত এবারও প্রেক্ষাগৃহ বণ্টনে সবচেয়ে বেশি হল পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

সিনেমাটির পরিবেশক জানিয়েছেন, এটি প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

আর ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’ সিনেমাগুলো প্রথম দফায় কেবলমাত্র মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনে মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।

সিনেমাগুলোর পরিচালক ও প্রযোজকরা জানিয়েছেন, পাইরেসি বন্ধ ও সিনেমার সঠিক হিসাব পেতে এই উদ্যোগ নিয়েছেন তারা।

পাশাপাশি মুক্তির দিক থেকে সিনেমার সংখ্যা কম হওয়ায় হল মালিকদের প্রত্যাশা উৎসবের আমাজে আবারও হলমুখী হবেন দর্শকরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading