পাবনায় বিএনপির দুপক্ষে সংঘর্ষ-গোলাগুলি, গৃহবধূ নিহত
উত্তরদক্ষিণ। সোমবার (২৩ মার্চ) ২০২৬, আপডেট ১৮:৪০
পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।
সোমবার বিএনপির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত হওয়া ব্যক্তি গৃহবধু বলে জানা গেছে।
সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানান, সকাল সাড়ে ৮টায় উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউডি/এবি

