আমেরিকায় প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

আমেরিকায় প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩০

আমেরিকার নিউইয়র্কের লা গুর্দিয়া বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত ও ৪১ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৫৮ মিনিটে এয়ার কানাডার একটি প্লেন অবতরণের সময় রানওয়েতে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে প্লেনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে আলাদা আরেকটি কারণে ফায়ার সার্ভিসের ট্রাক ছিল। তখন এয়ার কানাডার প্লেনটি অবতরণ করে। আর সে সময় এটির সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষ হয়।

নিহত দুজন হলেন প্লেনের পাইলট ও কো-পাইলট।

ভয়াবহ এ দুর্ঘটনায় প্লেনে থাকা ৩৯ জন ও এবং নিচে থাকা ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা আহত হন। তাদের পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সময় সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময়টায় তদন্ত করা হবে কোন ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটল।

সূত্র: সিএনএন

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading