ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ডোনাল্ড ট্রাম্প
উত্তরদক্ষিণ। সোমবার (২৩ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৪০
ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি।
গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সোমবার (২৩ মার্চ) লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে আমেরিকা ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।”
ইউডি/এবি

