ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা

ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৫ মার্চ, ২০২৬, আপডেট ১৯:০০

রাজবাড়ীতে ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন।

বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। উৎসুক জনতাদের জটলাও বেড়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading