জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহের ছুটি ঘোষণা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৭:১৫

ভয়াবহ জ্বালানি সংকট ও তীব্র গরমের কারণে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সব সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্টডেলসি রদ্রিগেজ শুক্রবার এই বিশেষ ছুটির আদেশ দেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা গত ৪৫ দিন ধরে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ রেশনিং করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ইস্টার উইক উপলক্ষে সোম থেকে শুক্রবার পর্যন্ত টানা ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট রদ্রিগেজ এক ঘোষণায় বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার অংশ হিসেবে সমগ্র শিক্ষা খাত এবং সরকারি মন্ত্রণালয়গুলো এই ছুটির আওতায় থাকবে। আমরা চাই নাগরিকরা এই প্রতিকূল আবহাওয়ায় নিরাপদে থাকুক এবং জ্বালানি অপচয় রোধ হোক।’

তবে হাসপাতাল, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতৃত্বের হাল ধরে আছেন।

বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভেনেজুয়েলা আগে থেকেই বিপর্যস্ত। এবারের দীর্ঘ দাবদাহ সেই সংকটকে আরও ঘনীভূত করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি সাশ্রয়ের এই কৌশল সাময়িকভাবে কার্যকর হলেও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সংকট নিরসনে নতুন সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading