জাতীয় সংসদ স্পিকারের সহধর্মিণী ভেন্টিলেশনে

জাতীয় সংসদ স্পিকারের সহধর্মিণী ভেন্টিলেশনে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ২১:০৩

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম-এর সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংকটাপন্ন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের ভেন্টিলেশনে আছেন বলে জানা গেছে।আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালে হাসপাতালের মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। বৈঠকে তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি বাংলাপোস্টকে নিশ্চিত করেন।তিনি জানান, মিসেস দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-ও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের আশা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

জানা গেছে, গত ১৫ মার্চ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

এদিকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading