এবার মার্কিন বাহিনীর গোপন আস্তানায় ইরানের হামলা

এবার মার্কিন বাহিনীর গোপন আস্তানায় ইরানের হামলা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, আপডেট ১২:৫২

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি গোপন অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৭তম পর্বের হামলা চালিয়েছে।

এইসব লক্ষ্য বা টার্গেটের মধ্যে রয়েছে আমিরাতসহ নানা স্থানে ৫টি মূল ঘাঁটির বাইরে মার্কিন-ইসরায়েলি অফিসার, পাইলট ও কমান্ডারদের গোপন সমাবেশ-কেন্দ্র, ড্রোন রাখার স্থান, সমরাস্ত্রকেন্দ্র, উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েল তথা অধিকৃত ফিলিস্তিনের এইসব অঞ্চলে অবস্থিত নানা সামরিক ঘাঁটিঁ (হাইফা উপসাগর, কিরিয়াত শামুনা, তেল-আবিব, বিএর আসসাবা, দিমোনা) ও পারস্য উপসাগরীয় অঞ্চলের আলখারাজ, জুফির ও ভিক্টোরিয়াসহ (বাগদাদ) আরও কয়েকটি ঘাঁটি।

এইসব ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ইরানের এমাদ, কিয়াম, খুররামশাহর নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী কিছু ড্রোন।

ইরানি হামলাগুলোর পর ঘাঁটিগুলোর দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।

কয়েক দফার বা সিরিজের এই অভিযান শুরু হয় রবিবার রাত থেকে এবং তা এখনও অব্যাহত রয়েছে বলে আইআরজিসি বিবৃতিতে উল্লেখ করেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading