বেনাপোলে ইন্ডিয়ান বিস্ফোরক উদ্ধার

বেনাপোলে ইন্ডিয়ান বিস্ফোরক উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:১০

যশোরের বেনাপোল সীমান্তে দুই কেজি ৮০০ গ্রাম ইন্ডিয়ান বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো অপরাধীকে ধরতে পারেনি তারা। বুধবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বেনাপোল কার্গোভেহিকেল টার্মিনালের বড় আঁচড়া গ্রাম থেকে এই বিস্ফোরকের চালানটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান মসলা বিস্ফোরক পাউডার ১৪০০ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১৪০০ গ্রাম।

যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তারা গোপন সংবাদ পায় সন্ত্রাসী কার্যকালাপের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামের বেনাপোল কাগোভেহিকেল টার্মিনালের পেছনে বিস্ফোরক মজুদ করা হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বড়আঁচড়া গ্রামের ছোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে দুই কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করে।

এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বিস্ফোরক পাউডারগুলো রাতেই থানায় জমা দেয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল বন্দর ফায়ার ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান, কেপিআইয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর স্থাপনার ১০০ গজের মধ্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, স্থাপনা নির্মাণ ও বিস্ফোরক সংরক্ষণ করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় বিস্ফোরক সংগ্রহ তাপ বিকিরণ করে বিস্ফোরণে আমদানি পণ্য, রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থাকে।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দর সম্প্রসারণে আশপাশের স্থাপনা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। বন্দরের আশপাশে অবৈধ বিস্ফোরক সংরক্ষণ প্রতিরোধ বা যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে নিরাপত্তা বাড়াতে পুলিশের সহযোগিতা আবারও চাওয়া হবে।

এ বিষয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, টার্মিনালের পেছনে সোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরক মজুদের সঙ্গে কারা সম্পৃক্ত বা কি কারণে আনা হয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading