মার্কিন বাহিনীর ‘গর্ব’ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

মার্কিন বাহিনীর ‘গর্ব’ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩৫

আমেরিকার আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। আধুনিক এই যুদ্ধবিমানটিকে মার্কিন সামরিক বাহিনীর গর্ব বলেও বিভিন্ন সময় বর্ণনা করা হয়।

ইরানের মধ্যাঞ্চলের আকাশে বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

এ ঘটনায় ওই বিমানে থাকা পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা কম বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

শুক্রবার (৩ এপ্রিল) ইসরাইল এবং কয়েকটি উপসাগরীয় দেশের দিকে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে ইরান। অন্যদিকে তেহরান ও মধ্য ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, শুক্রবার কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান, যার ফলে স্থাপনাটিতে আগুন লেগে যায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading