শাকিবের আচরণ নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
উত্তরদক্ষিণ। শনিবার (০৪ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:২০
রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অভিনেতা শাকিব খানের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি ঘটে যাওয়া সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানালেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতা শাকিব খানের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। ঠিক ওই মুহূর্তে শাকিব খানের কিছু আচরণ নিয়ে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ ওঠে।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন জ্যোতির্ময়ী। ঢাকার ওই অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার কলকাতায় ফেরেন তিনি। সেখান থেকে চ্যানেল আইকে দেওয়া এক অডিও সাক্ষৎকারে জ্যোতির্ময়ী বলেন, ‘ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সেখানে প্রচণ্ড ভিড় ছিল এবং ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না।’ ছবি তোলার সময় শাকিব খান তাদের আগলে রাখার চেষ্টা করেন বলে উল্লেখ করেন তিনি।
প্রশ্ন তুলে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইত, তাহলে কি শত শত ক্যামেরার সামনে তা করত? একটি স্বাভাবিক পরিস্থিতিকে অযথা বড় করে দেখা হচ্ছে।’
ইউডি/এবি

