প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৪৫

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতারা।

রবিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading