দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রিমান্ড নিয়ে সিদ্ধান্ত হয়নি

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রিমান্ড নিয়ে সিদ্ধান্ত হয়নি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:২৫

রাজধানীর ধানমন্ডি থেকে আটক জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুপুরে আদালতে নেওয়া হবে। কোনো মামলায় তার রিমান্ড চাওয়া হবে কি না এখন পর্যন্ত সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ কথা বলেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে শিরীন শারমিনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোন মামলায় বা কী কারণে শিরীন শারমিনকে আটক করা হয়েছে, ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো না হলেও পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় দুটি মামলা আছে। এর যেকোনো একটিতে তাকে গ্রেফতার দেখানো হবে।

সাবেক এই স্পিকারকে দুপুরে আদালতে তোলার কথা জানালেও রিমান্ড চাওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান শফিকুল ইসলাম।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে গেলেও অনেকে দেশেই আত্মগোপনে থাকেন। এর মধ্যে অনেকে গ্রেফতার হন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন শিরীন শারমিন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading