যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা

যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:৩৬

ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর আজ বুধবার (৮ এপ্রিল) এই হামলা চালানো হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানার প্রতিবেদন মতে, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল রিফাইনারি অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি বলেছে, আজ স্থানীয় সময় সকাল ১০টার দিকে শোধনাগারটিতে হামলা হয়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানো ও নিরাপত্তা দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জবাবে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবির মতে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সকাল ১১টা থেকে এখন পর্যন্ত ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।

তিনি বলেন, এগুলোর মধ্যে কয়েকটি ‘দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে’ লক্ষ্যবস্তু করেছিল, যার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি পরিশোধন কেন্দ্রগুলোর ব্যাপক বস্তুগত ক্ষতি হয়েছে।

হামলার অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই)। দেশটি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে ‘সক্রিয়ভাবে মোকাবেলা করছে’।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশজুড়ে বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান প্রতিহত করার কারণে ঘটেছে।

প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে ইসলামাবাদে চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading