বগুড়া-৬: দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী বাদশা

বগুড়া-৬: দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী বাদশা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:০৮

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বিকেল পর্যন্ত ৪০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ৩৪ হাজার ৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১৩ হাজার ৮৯৭ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যতীত ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading