লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসবে ইসরায়েল: নেতানিয়াহু

লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসবে ইসরায়েল: নেতানিয়াহু

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:২০

লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈরুতের পক্ষ থেকে আলোচনায় বসতে একাধিক আহ্বানের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি এক বিবৃতিতে দাবি করেছেন।

নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে লেবাননের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়েছে। এর আলোকে আমি বুধবার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে দ্রুততম সময়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেছেন যে, এই আলোচনার মূল লক্ষ্য হবে ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা’।

এ ছাড়া বৈরুতকে বেসামরিকীকরণের বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানকেও স্বাগত জানিয়েছেন তিনি।

আমেরিকা ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লেবাননে হামলা কমিয়ে আনার অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক টেলিফোন আলাপে ট্রাম্প এই অনুরোধ জানান। এর আগে নেতানিয়াহু প্রকাশ্যেই লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে আলোচনা সফল করতে ইসরায়েল লেবাননে কিছুটা সংযম প্রদর্শনে রাজি হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading