সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ২২ এপ্রিল

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ২২ এপ্রিল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:১৭

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- এসিআই (অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এবি ব্যাংক পিএলসি এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭৪.৬৮ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭৩.৫৭ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩১ ডিসেম্বর, ২০২৬) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৩৪.৭৪ ভাগ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading