হরমুজ প্রণালিতে আমেরিকার ড্রোন নিখোঁজ

হরমুজ প্রণালিতে আমেরিকার ড্রোন নিখোঁজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৪৭

আমেরিকার নৌবাহিনীর একটি নজরদারি ড্রোন শুক্রবার (১১ এপ্রিল) হরমুজ প্রণালির ওপর নিখোঁজ হয়েছে।

এমকিউ ৪-সি ট্রিটন নামে ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে তিন ঘণ্টার নজরদারি শেষে ইতালির সিগোনেলা নৌ বিমান ঘাঁটিতে ফেরার পথে নিখোঁজ হয়। তবে, এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে তিন ঘণ্টার নজরদারি শেষে ইতালির সিগোনেলা নৌ বিমান ঘাঁটিতে ফিরছিল। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ দেখিয়েছে, ড্রোনটি ৭৭০০ (সাধারণ জরুরি অবস্থার জন্য) কোড পাঠিয়ে নিচে নামতে শুরু করার সময় ইরানের দিকে সামান্য মোড় নিয়েছিল। চালকবিহীন এই বিমান নিচে নামার আগে দ্রুত উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত হয়। পরে সেটি অদৃশ্য হয়ে যায়। তবে, এটি নিশ্চিত হওয়া যায়নি, ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকার জন্য মোতায়েন করা এমকিউ ৪-সি ট্রিটন নামের ড্রোনটির মূল্য ২০ কোটি মার্কিন ডলারের বেশি। প্রচলিত বিমানের বিপরীতে, এটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোতে দীর্ঘ সময় ধরে নজরদারি করতে পারে। এটি প্রায়ই পি-৮এ পসিডন টহল বিমানের জন্য ‘আকাশের চোখ’ হিসেবে কাজ করে। এমকিউ ৪-সি ট্রিটন ৫০ হাজার ফুটের বেশি উচ্চতায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে স্বক্ষম। সূত্র: এনডিটিভি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading