তুমি ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

তুমি ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৯

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘সামনে পরীক্ষা। তাতে তুমি ফেল, ছয় মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।’

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নানা সমস্যা ও সংকটের কথা শোনেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নানা কারণে নিয়মিত ক্লাস হয় না। হাতে-কলমে শেখার প্রয়োজনীয় মেশিনারিজ নেই। ল্যাবের যন্ত্রপাতি সব পুরোনো এবং অকেজো হয়ে পড়েছে।

পরে শিক্ষকদের কাছে সমস্যাগুলো নিয়ে জানতে চান শিক্ষামন্ত্রী। এ সময় একজন শিক্ষক জানান, ১৯৬৩ সালে নির্মিত ভবনে ক্লাস ও ল্যাবে কাজ চালাতে হচ্ছে। মেশিনারিজ বলতে তেমন কিছুই নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় পড়ানোর জন্য যেসব সুবিধা দরকার, তার কিছুই নেই। ফলে শিক্ষকরা চাইলেও সব শেখাতে পারেন না।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষায় যত টাকা লাগে, তা দেবে। কিন্তু আমি তো নিতে পারছি না। কত নেব, কীভাবে নেব, কোথায় খরচ করব? আমাকে তো প্রকল্প হাতে নিতে হবে। যেখানে যেখানে সমস্যা, সেখানে কাজ করব। তা সমাধানে প্রকল্প হাতে নেব। সেজন্য আমরা শিক্ষার্থীদের কথা শুনছি। ওরা কী চায়, সেটা জানার চেষ্টা করছি।’

এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা ঠিকমতো করতে হবে। এ জন্য সুযোগ-সুবিধাগুলো আমরা নিশ্চিত করব।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে একজন শিক্ষক জানান, পলিটেকনিকের ৪৪ শতাংশ শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এ ঝরে পড়া ঠেকাতে সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি। পাশাপাশি ৭ বছর ধরে চাকরি করলেও বেতন না পাওয়ার অভিযোগ করেন ১৯ জন শিক্ষক। এ সময় শিক্ষামন্ত্রী তাদের পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণ করার আশ্বাস দেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading