কৃষি কার্ডের বিপরীতে যে টাকা পাবেন কৃষকরা, জানালেন মাহদী আমিন

কৃষি কার্ডের বিপরীতে যে টাকা পাবেন কৃষকরা, জানালেন মাহদী আমিন

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ১৭:৫৫

কৃষি কার্ডের মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে-এ কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। বলেন, প্রতিটি কৃষি কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের ১০জেলার ১১টি উপজেলায় ২০হাজারের অধিক কৃষক কার্ড দেয়া হবে।

তিনি বলেন, টাঙ্গাইলের কৃষকদের পর্যায়ক্রমে ১৫শ কার্ড দেয়া হবে। ১৫জন কৃষককে নিজ হাতে কার্ড হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি কৃষি কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।

এছাড়া সুলভ মূল্যে কৃষি উপকরণ বিতরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকিসহ নানা সুবিধা পাবেন কৃষকরা বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এসময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দেশে তেলের দাম নিয়ন্ত্রণে আছে। বিকল্প উৎস থেকে তেল কিনতে কাজ করছে সরকার।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading