ইরানকে অস্ত্র সহায়তার অভিযোগে ট্রাম্পের শুল্ক হুমকি,পাল্টা হুঁশিয়ারি চীনের

ইরানকে অস্ত্র সহায়তার অভিযোগে ট্রাম্পের শুল্ক হুমকি,পাল্টা হুঁশিয়ারি চীনের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৫

ইরানকে সামরিক সহায়তা দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর জবাবে মঙ্গলবার চীন ‘পাল্টা ব্যবস্থা’ নেয়ার ঘোষণা দিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমেরিকা যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে।’

মুখপাত্র দাবি করেছেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে, তা ‘পুরোপুরি বানোয়াট’।

ইরানে মার্কিন-ইসরাইলি হামলা চালানোর পর থেকেই চীন, রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। সর্বশেষ চীনের বিরুদ্ধে ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে বেইজিং এর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।

সূত্র: গালফ নিউজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading