কেমন হচ্ছে প্রথম ওয়ানডের একাদশ, থাকবেন কি সৌম্য?

কেমন হচ্ছে প্রথম ওয়ানডের একাদশ, থাকবেন কি সৌম্য?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির অধীনে প্রথম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়বে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১১টা নাগাদ শুরু হবে ম্যাচটি। তার আগে আলোচনায় কেমন হবে একাদশ।

নতুন বোর্ড ও নতুন সিলেকশন প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট উপলক্ষ্যে শুক্রবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে নামতে হবে নিজেদের সেরাটা নিয়ে।

ওপেনিংয়ে সাইফ হাসানকে নিয়েই নামছেন তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার এবারো থাকবেন বেঞ্চে। তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর সাথে অভিজ্ঞতা বিচারে লিটন দাস হয়ে থাকতে পারেন ব্যাটিং ইউনিটের নাম্বার ফোরে।

আফিফ হোসেন ধ্রুব সুযোগ পেতে পারেন আরও একবার। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন দৃঢ়তা বাড়াবেন ব্যাটিং-বোলিং দুই দিকেই। আফ্রিকার কন্ডিশনে হবে বিশ্বকাপ, একাদশে তাই অন্তত তিন পেসার থাকছেন। এই তিনজন হতে পারেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এমনটাই হতে পারে বাংলাদেশের একাদশ।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading