লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন আমেরিকার বিশেষ দূত

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন আমেরিকার বিশেষ দূত

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:০২

ঢাকা সফররত আমেরিকার ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। তিনি কেল্লায় মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেছেন।

রবিবার (১৯ এপ্রিল) ঢাকার আমেরিকার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে লালবাগ কেল্লা পরিদর্শন করেন। বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমেরিকার অঙ্গীকারকে তুলে ধরে।

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসেন আমেরিকার বিশেষ দূত চার্লস জে হার্ডার। শিক্ষা এবং শিশুদের কল্যাণে আমেরিকা ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে তার এই সফর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading