পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই: ট্রাম্প

পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই: ট্রাম্প

উত্তরদক্ষিণ। সোমবার (২০ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৫৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবারই পাকিস্তানে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি সই হবে।

আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

এর আগে দ্য নিউ ইয়র্ক পোস্ট পত্রিকাকে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে।

তবে ট্রাম্প ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করলেও ইরান এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

তারা পাকিস্তানের শান্তি আলোচনায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলার পর আবার তাতে যোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে। তবে আলোচনায় বসার বিষয়ে এখনও ইরান কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

এর আগে, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল । ওই বৈঠকটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ইরান ও আমেরিকার মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হিসেবে বিবেচিত ছিল ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading