এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার-কাফি-রনি

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার-কাফি-রনি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৩৩

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।

নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার সমস্ত সুযোগ সুবিধাকে ঠেলে দিয়ে জনগণের পক্ষে, তরুণদের পক্ষে যোগ দিয়েছেন। নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি সবাই জুলাইয়ের পরিচিত মুখ। জুলাইয়ে তাদের অনেক ত্যাগ আছে।

শের-ই বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল দেশের বাইরে থাকায় যোগদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading