কলেজ শিক্ষার্থীর তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থীর তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:১০

কলেজ শিক্ষার্থীর তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তরুণ উদ্ভাবনকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন। এক পর্যায়ে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালান।

রিজয়ান রশীদকে উৎসাহ দিতে নিজেই এটি চালিয়ে দেখেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

এর আগে আজ সকালে ঢাকার নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এরপর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় খুদে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading