মাদক মামলায় অব্যাহতি পেলেন শ্রদ্ধা ও নোরা ফাতেহি

মাদক মামলায় অব্যাহতি পেলেন শ্রদ্ধা ও নোরা ফাতেহি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:০৩

মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং নোরা ফাতেহি। ২০২২ সালে তাঁদের বিরুদ্ধে মাদক মামলাটি দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষ পর্যন্ত মুম্বাই পুলিশ জানিয়েছে দুই তারকার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তদন্তে তাদের নাম আসলেও মাদক চক্রের সঙ্গে তাদের কোনো যোগসূত্রের প্রমাণ মেলেনি।

২০২২ সালের আগস্ট মাসে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং মাদক নিয়ন্ত্রণ শাখা মোহাম্মদ সেলিম ওরফে সোহেল শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা মূল্যের মেফিড্রোন। জেরার মুখে অভিযুক্ত মাদক ব্যবসায়ী দাবি করেছিলেন, তিনি বিভিন্ন বড় বড় পার্টিতে মাদক সরবরাহ করতেন। যেখানে বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত থাকতেন।

সেলিমের তথ্যের ভিত্তিতে ২০২৫ সালে শ্রদ্ধা এবং নোরার বিরুদ্ধে তদন্ত আরও জোরদার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্যমাদক নিয়ন্ত্রণ অফিসে তলব করা হয় দুই অভিনেত্রীকে। এ মামলায় শ্রদ্ধা-নোরাকে ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় সোশ্যালমিডিয়ার পরিচিত মুখ ওরহান আওয়াতরামানি ওরফে ওরি, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীকে।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে, এদের কারও সাথে মাদক পাচার চক্রের কোনো সম্পর্ক নেই।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তারা একটি চার্জশিট তৈরির কাজ করছেন। এর আগে তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। নতুন চার্জশিটে গ্রেফতার হওয়া দুইজন এবং পলাতক একজন অভিযুক্তের নাম থাকবে। তবে প্রমাণের অভাবে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে মুক্তি দেওয়া হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading