নারায়ণগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

নারায়ণগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ০২ মে, ২০২৬, আপডেট ১৮:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধনপুর রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। অপর নিহত টুম্পা একই উপজেলার রাফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা পরিবারসহ রূপগঞ্জের সোনাবো এলাকায় আলাউদ্দিন ও মমিন মিয়ার ভাড়া বাসায় বসবাস করত। তাদের উভয়ের বাবা-মা স্থানীয় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন।

জানা গেছে, ফারিহা স্থানীয় লিটন কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং টুম্পা একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশের মতিন মিয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে তারা পুকুরে নামে। এ সময় ফারিহা পানিতে তলিয়ে যেতে শুরু করলে টুম্পা তাকে বাঁচাতে এগিয়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading