পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে মোদিকে ট্রাম্পের অভিনন্দন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৫ মে) ২০২৬, আপডেট ২৩:৫৫

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৬টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ রেখে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে দলটি।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই মঙ্গলবার জানান, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) প্রধানমন্ত্রী মোদিকে এই সাম্প্রতিক, ঐতিহাসিক ও নিষ্পত্তিমূলক নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানাচ্ছেন।’

ইন্ডিয়ার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জয় পেয়েছে। ফালতা কেন্দ্রে ভোট স্থগিত থাকায় কার্যকর সংখ্যাগরিষ্ঠতার সীমা ছিল ১৪৭।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading