মিরপুর নয়, আজ মোহাম্মদপুরে ক্রিকেট দেখবেন হামজা

মিরপুর নয়, আজ মোহাম্মদপুরে ক্রিকেট দেখবেন হামজা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ মে, ২০২৬, আপডেট ১৪:০৭

বিজ্ঞাপনজনিত কারণে ঢাকা সফরে আছেন হামজা চৌধুরী। বিভিন্ন মার্কেটিং চুক্তির পাশাপাশি শুক্রবার (৮ মে) বিকালে ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন তিনি। মিরপুরে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ। সেই ম্যাচে অবশ্য তিনি যাচ্ছেন না। ক্রীড়া মন্ত্রণালয় কিশোর-কিশোরীদের জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। আজ বিকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ক্রীড়া শিক্ষা মাঠে তারই অংশের ক্রিকেট ম্যাচ দেখবেন হামজা।

গত পরশু দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন কুড়ি স্পোর্টসে হামজা চৌধুরীকে সম্পৃক্ত করার আশা প্রকাশ করেছিলেন। হামজার ব্যস্ত সূচির মধ্যে ক্রিকেট ম্যাচ দেখার বিষয়টি চূড়ান্ত হয়েছে। হামজার সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত থাকবেন।

গত পরশু দিন হামজা মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশে রওনা হলেও ততক্ষণে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। এ জন্য হামজার সঙ্গে আর নাজমুল-নাহিদ রানাদের আর দেখা হয়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading