এবার ‘টপস’ পরে নজর কাড়লেন অপু বিশ্বাস

এবার ‘টপস’ পরে নজর কাড়লেন অপু বিশ্বাস

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১৩:৪৫

সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সদ্য একগুচ্ছ নতুন ছবিতে টপস পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলো। তাতে দেখা যায়, একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরেছেন অপু। আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ্বাসী লুক দেখে ভক্তরাও তার প্রশংসায় মজেছেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন এক মাত্রা যোগ করেছে।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’ আর ব্যতিক্রমী এই লুকে নায়িকাকে দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।

শাড়ি-গাউনের চেনা বৃত্ত ভেঙে অপু বিশ্বাসের এই নতুন লুক ভক্তদের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে। অনেকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, এটা তার আসন্ন সিনেমা ‘দুর্বার’ এর লুক হতে পারে। তবে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শো-রুমের ফিতা কাটতে এই সাজে হাজির হয়েছিলেন নায়িকা। যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি না দেখা গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর মেলে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading