ঈদে স্পেশাল রেসিপিতে রাখুন দই বিফ

ঈদে স্পেশাল রেসিপিতে রাখুন দই বিফ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ মে, ২০২৬, আপডেট ১৩:৩০

গরুর মাংসের যেকোনো পদই সুস্বাদু। ঈদে উৎসবে আয়োজনেও এর নানা পদ রাখা হয়। গরুর মাংস ভুনা, আলু দিয়ে গরুর মাংস এ ধরনের রান্না তো বাড়িতে সব সময়েই হয়, আপনি কি কখনো দই বিফ রান্না করেছেন? সুস্বাদু এই পদ খাওয়া যায় ভাত, রুটি, পরোটা, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক দই বিফ রান্নার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে
হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি, ফেটানো টক দই- আধা কাপ, তেল- পরিমাণমতো, আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, পেঁয়াজ- ২টি, মাংসের মসলা- ২ চা চামচ, দারুচিনি ও এলাচি- কয়েকটি, কাজুবাদাম ও কাঠবাদাম- ৭-৮টি।

যেভাবে তৈরি করবেন
মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ৫-৮ মিনিট কষিয়ে নিন। এরপর বাদাম ও পেঁয়াজের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। দেড় কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস নরম হয়ে তেল ভেসে উঠলে বাকি টক দইটুকু মিশিয়ে আরও ২-৩ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই বিফ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading