জুলাই সনদের গণভোটে বিএনপির প্রস্তাবনার অমিল রয়েছে: শেখ রবিউল আলম
উত্তরদক্ষিণ। বুধবার (২০ মে) ২০২৬, আপডেট ২১:৩৬
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর নামে যে প্রক্রিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে, তাতে বিএনপির প্রস্তাবনার বড় ধরনের অমিল রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২০ মে) রাজধানীর নিউমার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুলাই সনদের বিভিন্ন ধারা বিএনপির মূল রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক।
বিশেষ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ গঠন এবং সংরক্ষিত নারী আসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সুনির্দিষ্ট আপত্তি রয়েছে।
ইউডি/এবি

