বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ১৪:০৫

সমালোচনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের মুখের ও শরীরি ভাষা দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায়। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না।’

রাজনীতিতে যুক্ত না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে উল্লেখ করে আলাল বলেন, ‘যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ (শরীরি ভাষা) দেখে আমাদের সন্দেহ হয়–এরা আসলে মাদকাসক্ত কি না।’

আলোচনা সভায় মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, ‘শক্তিশালী রাজনৈতিক শক্তির কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না।’ একই সঙ্গে বর্তমান সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার পেছনে মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করেন তিনি।

সভায় অপরাজেয় বাংলাদেশের নেতারাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading