স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডনাল্ড ট্রাম্প’

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডনাল্ড ট্রাম্প’

উত্তরদক্ষিণ। বুধবার (২৬ মে) ২০২৬, আপডেট ২১:০০


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘ডনাল্ড ট্রাম্প’ নামে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত গেল খামারে।


বুধবার (২৭ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

জানা যায়, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এলভিনো জাতের গোলাপি রঙের বিরল প্রজাতির মহিষটি নিজ খামারের জন্য কিনে আনেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় তার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডনাল্ড ট্রাম্প। মহিষের নাম ‘ডনাল্ড ট্রাম্প’ এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়। পরে মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়।

বিশ্বের জনপ্রিয় সংবাদমাধ্যম রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading