‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটির ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটির ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

উত্তরদক্ষিণ। বুধবার (২৬ মে) ২০২৬, আপডেট ২৩:৫০

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে সিন্ধান্ত হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না বলে সিদ্ধান্ত হয়।

বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে রাতে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উদ্দেশে পাঠানো হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে। মহিষটিকে সেখানে নেওয়া হচ্ছে।’

সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন,‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি থানায় রাখা হয়েছে। পরবর্তীতে কি করা হবে-তা নির্ভর করছে নির্দেশনার ওপর।’

অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প। 

মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে। সুদূর ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ান-এর ফেসবুক পেজে মহিষটি নিয়ে বানানো একটি রিল ৬২ লাখের বেশি দেখা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading